প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।

মো. আরফান আলী :
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রবিবার, ১০ ও ১১ অক্টোবর পীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্ব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোস্তফা শাহীন।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকূল কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন প্রামাণিক, প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪